মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ০)
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে নীতি-নৈতিকতা জাগ্রত করা ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিমলা উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নূর বকসু বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ রসূল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাহেনুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান মুর্তজা রহমান লেলিন।

দিনব্যাপী আয়োজনে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft