মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
বিরামপুরে চোলাই মদ তৈরির ১০০ কেজি কাঁচামাল জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ০)
দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করেছে থানা পুলিশ। পরবর্তীতে জব্দকৃত প্রায় ১০০ কেজি কাঁচামাল মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর পৌর শহরের চকপাড়া মহল্লায় এ অভিযান চালানো হয়। বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া মহল্লায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরির কারিগররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় চোলাই মদ তৈরির এক বস্তা বড়ি এবং বড়ি তৈরির জন্য প্রস্তুত করা দুই গামলা ও এক বালতি উপকরণ জব্দ করে। উদ্ধারকৃত কাঁচামালের ওজন প্রায় ১০০ কেজি। পুলিশ জানায়, এসব কাঁচামাল দিয়ে কয়েক হাজার লিটার চোলাই মদ তৈরি করা সম্ভব হতো।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্তঘেঁষা বিরামপুর উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft