মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৬৪৫)
নীলফামারীর ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার দূর করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি (NLEP) এবং মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল (MBDC)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান এবং আলো সোসাইটির প্রতিনিধি মো. সোলায়মান আলিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।

কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, কুষ্ঠ আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তবে রোগটি নিয়ে সামাজিক ভীতি ও কুসংস্কার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাই কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কুষ্ঠ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)সহ বিভিন্ন সহযোগী সংস্থা সার্বিক সহায়তা প্রদান করে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft