রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
গাউক চেয়ারম্যান বাবুলকে গৃহের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৭৫)
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজীপুর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (গৃহ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাউক কার্যালয়ে গৃহের সভাপতি  ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান  এলিস ও গৃহের সাধারণ  সম্পাদক মো. ফাকরুল ইসলামের নেতৃত্বে এবং গৃহের অন্যান্য কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং লাল গোলাপের তোড়া দিয়ে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল গাজীপুরকে আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত মডেল নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ জন্য অপরিকল্পিত নগরায়ণ রোধ, যানজট নিরসন, সড়ক যোগাযোগের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপদ আবাসন ও বিদ্যালয় প্রতিষ্ঠা, প্রবাসীদের জন্য পৃথক প্রবাসী পল্লী এবং তুরাগ নদের দুই পাশে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথা তুলে ধরেন। 

গাউকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং নাগরিক হয়রানি ও ফাইল অনুমোদনে দীর্ঘসূত্রতা বন্ধের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিকল্পিত ও আধুনিক নগর গঠনে সংসদ সদস্য, সিটি করপোরেশন, আবাসন খাতের সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাউকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft