রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
আশুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৭)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় ১২ কেজি গাঁজাসহ সাদ্দাম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা সাদ্দাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম উদ্দিন রংপুর জেলার কোতোয়ালি থানাধীন শালবন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম খিজ উদ্দিন।

পুলিশ উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft