রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৮)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাবেক ১১তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা মামুনুর রশিদ মাজুর উদ্যোগে এবং আকিজ মনোয়ারা ট্রাস্টের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রশাসন ক্যাডার কর্মকর্তা মামুনুর রশিদ মাজু, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইদ ইবনে রুবেল, আকিজ মনোয়ারা ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান ও ফিল্ড অফিসার মাসুম রেজা। এ ছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আকিজ ডেঞ্চার লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মনোয়ারা ট্রাস্টের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিকে সাবেক প্রশাসন ক্যাডার কর্মকর্তা মামুনুর রশিদ মাজু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর উদ্যোগে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। অসহায় ও প্রান্তিক পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গত প্রায় পাঁচ বছর ধরে শিশু ও বয়স্কদের কথা বিবেচনায় নিয়ে ২৫ ধরনের খাদ্যসামগ্রী দিয়ে প্রায় ৩০০ পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি রমজানে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন তিনি। প্রতি ঈদুল আজহায় পাঁচটি গরু কোরবানি করে অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ এবং চারটি এতিমখানায় ছাগল কোরবানি দিয়ে এতিম শিশুদের জন্য মাংসের ব্যবস্থা করে আসছেন।

এলাকার অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও ভূমিকা রেখেছেন তিনি। দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় বিভিন্ন মসজিদে প্রায় ৫০টি অজুখানা নির্মাণের ব্যবস্থা করেছেন। গত এক দশকে সরকারি বরাদ্দ ও অনুদান পেতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং হতদরিদ্র কয়েকটি পরিবারের জন্য ঘর নির্মাণেও সহায়তা করেছেন।

সাবেক প্রশাসন ক্যাডার কর্মকর্তা মামুনুর রশিদ মাজু বলেন, ‘অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকতে পারলে নিজের কাছে ভালো লাগে। মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানোই আমার ভালো লাগার জায়গা।’

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft