রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন, প্রস্তুতিতে বিএনপি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৬)
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এ সফর সফল করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার সকালে গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এসব আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাইফুল আলম সাজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য সফর ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, শৃঙ্খলা রক্ষা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft