রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৮)
‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশ নেন।

সম্মেলন উপলক্ষে সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এরপর সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ আমন্ত্রিত অতিথি ও চা চাষীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব পদ্ধতিতে চা উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, চায়ের উৎপাদন ও গুণগত মান বাড়াতে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে চা পাতা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা সংগ্রহের মেশিন দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

চা পাতার বাজারে সিন্ডিকেট ও অনিয়ম প্রতিরোধে চাষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তবে চা চাষীদের রাসায়নিক সারসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন। অন্যথায় চা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দিনব্যাপী এ আয়োজনের বিকেলে চা চাষীদের অংশগ্রহণে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft