মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
ফরিদপুরে আওয়ামী লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম   (ভিজিট : ০)
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম আওয়ামী লীগের লকডাউনের প্রস্তুতি ঘিরে সহিংসতায় রাজু মোল্লা (৩৫) কৃষকদল নেতা নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং তার বাড়ি নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে ভাঙ্গা উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল আজ (মঙ্গলবার) বিকেলে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটর শোভাযাত্রা বের করেন।

মোটর শোভাযাত্রার পর সন্ধ্যায় ফরিদপুর বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। এ সময় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার হামিরদি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে। প্রায় ২ ঘণ্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

বিএনপির নেতাকর্মীদের দাবি, মোটর শোভাযাত্রা শেষে কৃষকদলের ভাঙ্গা উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তদের সামনে পড়লে তাকে তারা পিটিয়ে হত্যা করে বলে দাবি বিএনপি'র, এবং রাজু মোল্লার মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজু ভাঙ্গা থেকে বাড়ি যাওয়ার পথে ওকে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে হামিরদি ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন মাতুব্বর জানান, বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক লোক এসে হঠাৎ করে আমাদের হামেরদি বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা তিনটি মোটরসাইকেল আগুন দেয়, আমাদের অফিস ভাঙচুর চালায়। এ সময় বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft