বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
রামগঞ্জে প্রতিটি ওয়ার্ডে কুকুরের টিকা দেওয়ার উদ্যোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১০)
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি শুরু করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান।

এ সময় তিনি বলেন, জলাতঙ্ক প্রতিরোধ এবং পৌরসভার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পোষা ও অন্যান্য কুকুরকে এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। এ কাজে প্রয়োজনীয় তথ্য দিয়ে পৌরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, স্যানিটারি ইন্সপেক্টর শাহজাহান জাহিদ, অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft