বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৫)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নিতাই উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম এবং প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ অন্যরা।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সচেতনতামূলক এ সভায় বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft