
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল থেকে দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান নেতারা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, ক্যাম্পাস থেকে বিতাড়িত নিষিদ্ধ ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে ছাত্রসমাজ সজাগ রয়েছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতা বরদাশত করা হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়ের নাহিদ, আব্দুল্লাহ নোমান সাব্বির, মিজানুর রহমান, নাফিস আল মারফি, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, অনিক আহম্মেদ অর্ক, রিয়াজ আহমেদ, সানভীর ইসলাম সিয়াম, জিহাদ রহমান, ফজলে রাব্বি, মাসুদ রানা, আল আমিন সানি, ডিপার্টমেন্ট ইউনিটের নেতা শাহরিয়ার হাবিব রিফাত, রাজিউল ইসলাম রকি, শাকিল আহমেদ, রেজভী আহমেদ রিপন, সাকিব হাসান, রবিউল ইসলাম, মো. পারভেজ, নুর উদ্দিন পাপ্পু, সম্পদ কুমার মোদক, মাজেদুল ইসলাম মারুফ, জান্নাতুন নাইম, শেখ নাঈম নবাব, রুহান রহমান, মাহাবুর রহমান পার্থ ও প্রতিম দাস মিশুকসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত প্রচার ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আজকালের খবর/কাওছার আল হাবীব