বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৮)
‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়—খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে’—এ দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বেসরকারি সংস্থা সিডব্লিউডিএর (CWDA) উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক পারভিন হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার মানিক হোসেন, নারী উদ্যোক্তা হুমায়রা রশিদ ও উম্মে আকলিমা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সদস্য রেজাউল করিম পারভেজসহ অন্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করে। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনের তুলনায় সহায়তা পর্যাপ্ত নয়। ফলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ঋণনির্ভর নয়, বরং শর্তহীন অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft