বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর সরকারি পুকুর উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৭)
ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত পুকুরটির পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকারি পুকুরের পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পৌরশহরের সৌন্দর্যবর্ধন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করা ফুটপাতও দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসনের এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি পুকুরের পাড়ের জায়গা ও পৌরশহরের বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft