বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই দোকান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৬)
জয়পুরহাটের পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান দুটির আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচবিবি পৌরপার্কের সামনে পাঁচমাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পৌরপার্কের সামনে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাবু নামের এক ব্যক্তির মুদি দোকানে ছড়িয়ে পড়ে। মুদি দোকানে থাকা কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. রকি হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান দুটির ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ৯ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft