বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে আটক ১
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৮)
শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (নামে) এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। তিনি উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে।

আটকের পর সেলিম মিয়াকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগে মো. স্বপন ও মো. সুমন নামে আরও দুই ব্যক্তির তথ্য পাওয়া যায়। স্বপন উপজেলার ঝুলগাঁও গ্রামের এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ঘটনার অধিকতর তদন্ত এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে মানব পাচার, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft