মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৪২)
বগুড়ার আদমদীঘিতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনে সান্তাহার ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ দল একে অপরের মুখোমুখি হয়। জমজমাট এই খেলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলের ব্যবধানে সান্তাহার ইউনিয়ন পরিষদকে পরাজিত করে জয়লাভ করে।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন এবং উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন রেফারি স্বপন, রাকিবুল ও শাকিল হোসেন। এদিকে টুর্নামেন্টের প্রথম দিন থেকেই খেলার মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের প্রাণবন্ত সমাগম ঘটে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft