বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
নাগরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৪)
টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বৃহস্পতিবার সকালে তার নিজ বাসভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

দুর্দিনের এই সময়ে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ও বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, এই সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করার ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft