বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৮)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রেজাউন নবী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদুর রহমান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আয়োজক সূত্রে জানা যায়, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মোট ৫৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন সাহিত্যিক নন; তিনি অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে বিদ্রোহী কবির আদর্শ, অসাম্প্রদায়িক ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft