বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৫:০২ পিএম  (ভিজিট : ২)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 কর্মসুচির অংশ হিসেবে শুরুতেই  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।
এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য আমিনুর রহমান ও শাহিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সবশেষে প্রবীণদের অংশগ্রহণে দিবসটির বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়।


আজকালের খবর/ রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft