বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
ক্ষেতলালে প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ১৬)
"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এই প্রতিপাদকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, বেলা ১০টায় সমাজসেবা কার্যালয় হতে একটি র‍্যালি বের হয়ে, পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। 

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতে সামুল হক স্বয়ন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল  প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান প্রমুখ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft