দীর্ঘ জীবনের নতুন ভাবনা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ অক্টোবর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এবং জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা,অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান,সনাকের জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া প্রমুখ।এ সময় সমাজ সেবাসহ বিভিন্ন সরকার বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ রাশেদুল মিলন