রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১)
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ওষুধ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft