রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে ৮০ শিক্ষার্থীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ০)
পঞ্চগড়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগদল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোলাইমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রেজেকুজ্জামান, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মোছা. কাশমিরা আক্তার এবং বিভিন্ন ইউনিয়নের কমান্ডাররা।

আয়োজক সূত্রে জানা গেছে, ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে জগদল ডিগ্রি কলেজের ৮০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন। আগামী ১০ ডিসেম্বর প্রশিক্ষণটি শেষ হওয়ার কথা রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft