রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ০)
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একটি গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলসহ তিনটি যানবাহন সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

​রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গরু ব্যবসায়ী ফজলুল হক। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।

​দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft