রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৩)
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। 

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে সাদিক কায়েমের মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রোববার সকালে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘‘সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। তার মা–বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসরেরা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবার এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের দমাতে পারবে না। বরং তাদের লড়াইকে আরও দৃঢ় করবে।’

এদিকে ঘটনার পর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করে। এ সময় তারা তার বাবা আবুল কাশেমের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। প্রতিনিধিদলটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানায়।

ঘটনার প্রতিবাদে আজ বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি সদর এলাকার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, রাত ৩টার পর অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও দ্রুত সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft