শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
অর্থাভাবে থমকে আছে ফাতেমার চিকিৎসা,পাশে ঐক্য ফান্ড
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৫)
গাইবান্ধার সুন্দরগঞ্জে জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের চিকিৎসায় ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে অনুদানের টাকা তুলে দেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার ও মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাতেমা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগম দম্পতির মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। ঠিকমতো কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। দিনের বেশির ভাগ সময় বিছানায় কাটে তার।

ফাতেমার বাবা ঢাকায় শ্রমিকের কাজ করে পরিবারের ভরণপোষণ করেন। সীমিত আয়ের কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ফাতেমার উন্নত চিকিৎসা প্রয়োজন।

এ অবস্থায় শিশুটির চিকিৎসায় দেওডোবা ঐক্য ফান্ডের এই আর্থিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। সহায়তা পেয়ে ফাতেমার পরিবারের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে অসুস্থ শিশু ফাতেমার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৯৪৮৮৩৭৩২।








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft