রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
ধর্মপাশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ৩)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সাইফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 রবিবার (২২ নভেম্বর) কালে উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের এ ঘটনাটি ঘটে। সাইফ ওই গ্রামের সজিব মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের ৫ বছর বয়সী শিশু সাইফ নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে হামাগুড়ি দিতে দিতে সে বাড়ির পাশে থাকা পুকুরে পরে পানিতে তলিয়ে যায়। পরে সাইফকে অনেক খোঁজাখুঁজির পর এলাকার লোকজন  অচেতন অবস্থায় ওই পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে ধর্মপাশা উপজেলের সদর হাসপাতালে  জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার করে  শিশুটিকে মৃত ঘোষণা করেন।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft