রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ১২৩ মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময়
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ০)
ঝালকাঠি পৌর এলাকার ১২৩টি মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল।

শনিবার রাতে শহরের কুমারপট্টি এলাকায় তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ১২৩টি মসজিদের ইমাম অংশ নেন।

আগামী ২৭ নভেম্বর ঝালকাঠি বাসন্ডা কলেজে শিশু স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি ও ঝালকাঠি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী, ঝালকাঠি সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান এবং পৌরসভা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোখতার আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন গাবখান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ।

শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এ উদ্যোগকে সফল করতে ইমামদের সহযোগিতা ও জনসচেতনতা সৃষ্টির বিষয়টি মতবিনিময় সভায় গুরুত্ব পায়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft