বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
কালীগঞ্জে বাসের ধাক্কায় নিহত-১
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ১১)
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১ আক্টোবর (বৃহস্পতিবার) সকালে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়াগামী দ্রুতগতির রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছেন, আহত ব্যক্তি আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তার পরিচয় তিনি জানেন না।


আজকালের খবর/ রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft