বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৩)
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হলো। এবং রাজবাড়ীর সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব  পালন করবেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয় বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করবেন। তা না হলে ৫ অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি  শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।


আজকালের খবর/ রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft