ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন করে অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের নিকট উচ্চমূল্যে সিম বিক্রয় করা চক্রের সাথে জড়িত চক্রের তিন সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
১ অক্টোবর (বৃহস্পতিবার) পুলিশ সুপার এর কনফারেন্স রুমে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ জানান, ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের একটি টিম অভিযান পরিচালনাকালে সংবাদ পায় বাগেরহাট সদর মডেল থানার কার্তিকদিয়া গ্রামের মামুন আলী খাঁ এর বাড়িতে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ছাপ সম্বলিত রাবারের কীট ও ফিংগার স্কানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন কোম্পানীর সিম এ্যাক্টিভ (ভূয়া সিম নিবন্ধন) করে অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের নিকট উচ্চমূল্যে সিম বিক্রয় করছে। এই সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী মোঃ মামুন আলী খাঁ, মোঃ জিহাদ বিশ্বাস ও মোঃ লিটু বিশ্বাস বাবু কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের কাছথেকে একটি ফিংগার স্ক্যানার মেশিন, USB পোর্ট ০৪ (চার) টি, গ্রামীন কোম্পানীর অব্যবহৃত সীম কার্ড ২১ (একুশ) টি (ইনএ্যাক্টিভ) যাহা সচল করা হবে, ফিংগার প্রিন্ট বায়েমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কীট ১৪১ (একশত একচল্লিশ) টি, একটি প্লাস্টিক পেপারের উপর ফিংগারের বায়েমেট্রিক ছাপ সম্বলিত ৬টি ছাপ, নিবন্ধনের কাজে ব্যবহৃত একটি কাগজের মার্কিং টেপ, ০১(এক) টি Infinix smart10 মডেলের মোবাইল ফোন যাতে smart BL, cockpit এ্যাপস রয়েছে, ০১ (এক) টি OPPO A77 মডেলের মোবাইল ফোন, যাতে cockpit এ্যাপস রয়েছে এবং ০১(এক) টি OPPO APH1909 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান এই কর্মকর্তা।
আজকালের খবর/ রাশেদুল মিলন