বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
রামগঞ্জে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৩৬)
লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কচুয়া আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখায়েপড়া করছে।" এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনযোগী হওয়ার পাশাপাশি অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার এবং মাদকসেবীদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মাদ্রাসার গভ্নিং বডির সভাপতি সৈয়দ হোসাইন মাহমুদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft