বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীনবরণ ও সংসদ সদস্যকে সংবর্ধনা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৮)
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীনবরণ, সংসদ সদস্যকে সংবর্ধনা এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।" এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে লেখাপড়ায় সর্বোচ্চ মনযোগ দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজকে সরকারীকরণের যে দাবি উঠেছে, তা বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য মনোয়ার হোসেন।

কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন ও প্রভাষক হারুন অর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, গভর্নিং বডির সদস্য জামসেদ উল্লাহ পাটোয়ারী ও আওরঙ্গজেব বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্নাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft