বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
আটোয়ারীতে পানি উন্নয়ন বোর্ডের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৮)
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

'পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন' শীর্ষক এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ এবং আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।

এছাড়াও কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে বহুবাঁধ প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নেন। এ সময় অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক সেচ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রকল্পের সার্বিক আধুনিকায়নে বিভিন্ন মূল্যবান পরামর্শ তুলে ধরেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft