শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং খেলাধুলায় মনোনিবেশ করানোর লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জের দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে আইটি ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ আসনের সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেনের উদ্যোগে ও প্রচেষ্টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগের প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহম্মেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বাকীসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং তাদের মননশীল বিকাশে এ ধরনের ক্রীড়া ও আইটি সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে এমন প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব