বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে বাস চাপায় পথচারী নিহত
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ( ২৩ সেপ্টেম্বর)  সকালে উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েকাম পরিবহন গোপালগঞ্জগামী কন্টেনারের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যায়।

নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft