মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে যুবদলের মিছিল-সমাবেশ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ০)
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর সদর মেট্রো থানা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাজীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বর্তমান সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশেও তিনি সভাপতিত্ব করেন। সমাবেশে সংগঠনের সদস্যসচিব হাফিজুর রহমান বেলায়েতসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নাজমুল খন্দকার সুমন বলেন, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, সরকারের কার্যক্রমের গতি থামিয়ে দিতে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে  সন্ত্রাসীকর্মকাণ্ড-ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হচ্ছে।  নিষিদ্ধ আওয়ামী লীগ অপতৎপরতা  চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আমরা  আন্দোলন-সংগ্রাম করেছি এবং  মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তার দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও ফ্যাসিস্ট সরকারের  দোসররা দেশেকে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কোথাও কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে।

নাজমুল খন্দকার সুমন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা কাজ করবেন।  হাজারো প্রতিকূলতার মধ্যে এবং কোনো ষড়যন্ত্রের কাছে বিএনপি বিগত সময়েও  আপস করেনি ভবিষ্যতেও করবে না  বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্যই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চলছে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট  সরকারের দীর্ঘ সময়ের শাসনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট হয়েছে।  দেশের অর্থনীতিকে  ধংস করে দিয়ে গেছে। 

 বিএনপি এখন জনগণের ভোটে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। নতুন সরকারের সামনে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি ও যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

সমাবেশে বক্তারা বলেন,  দেশে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাস বা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করতে যুবদল মাঠে রয়েছেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft