মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে ১৬১ এতিম শিক্ষার্থীর মাঝে ইউএনওর কম্বল বিতরণ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৯)
নীলফামারীর কিশোরগঞ্জে রাতে ঘুরে ঘুরে এতিমখানার ১৬১ শিক্ষার্থীকে শীতবস্ত্র কম্বল দিয়েছেন ইউএনও আরিফুর রহমান। 

রবিবার (১৫ নভেম্বর) রাতে গাড়ীতে করে কম্বল নিয়ে ঘুরে ঘুওে এসব কম্বল বিতরণ করেন। এসময় নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেয়া হয়।

এর আগে শনিবার একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ শিক্ষার্থী ও ৫ পথচারীর হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম প্রমুখ। শীতবস্ত্র কম্বল পেয়ে এতিমখানার শিক্ষার্থীরা জানান, আমাদের শীত নিবারণে এ কম্বল খুব কাজে দিবে। স্থানীয়রা জানান, শীতের তীব্রতা বাড়ার আগেই শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্যোগটি খুবেই ভাল।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft