মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৪)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সোহেল (৪৫)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। সোহেল সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। কয়েকদফায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সোহেল মারাত্বকভাবে আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।  

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft