মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি, যুবলীগ নেতা আটক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ০)
নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুখে কালো মাস্ক পরা দুর্বৃত্তদের ঘটানো এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে শর্টগানের ১৩টি এবং পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।  এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভুঁইয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া হানিফ ভাইয়া সদর উপজেলার কাঠালবাড়ীয়া এলাকার হোসেন ভুঁইয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা ও চা-দোকানি মেরাজ হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে ঢাকা রোড হয়ে বনপাড়ার দিক থেকে একটি সাদা ও একটি কালো মাইক্রোবাস এবং একটি পিকআপ বাজারে এসে থামে। পরে এসব যানবাহন থেকে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ব্যক্তি নেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে দ্রুত যানবাহনে উঠে বনপাড়ার দিকে চলে যায়। তারা আরও জানান, দুর্বৃত্তরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে। তাদের হাতে বন্দুক, পিস্তল, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এ সময় বাজারে অবস্থানরত লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ উৎসুক লোকজন বাজারে জড়ো হন। 

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত পৌনে ১১টার দিকে দুটি মাইক্রোবাস ও একটি পিকআপে করে ঢাকার দিক থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। তারা ব্যানারসহ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে শর্টগানের ১৩টি এবং পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আরও বেশি সংখ্যক গুলি ছুড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে হানিফ ভূঁইয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে করে জানান সদর থানার ওসি মনসুর রহমান। 

এদিকে, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া সোমবার বিকেলে দত্তপাড়া বাজারে আবারো বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতা কর্মীরা। 

তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তাদের অভিযোগ, এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft