মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েনের প্রস্তুতি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ০)
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দমনে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনি বলেন, যেকোনো ধরনের নাশকতা, জনদুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতে এই ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য কাজ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। 

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক আবু সুফিয়ান,  গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা'সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft