পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান; সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ; যুগ্ম-সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সম্পাদক কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন, আনিসুল হক; সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, টফন; দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি; সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন এবং প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।
সমাবেশে সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন শানু, সোবহান হোসেন, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, মওদুদ সওদাগর সন্তু, অ্যাডভোকেট মাসুম মিয়া, সোহাগ মাহমুদ, মাহাতাব, শফিউল আলম হেলাল, শফিকুল ইসলাম, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন, আবু জাফর, মামুনুর রশিদ মামুন, আশরাফুল আলম আপেল, সাব্বির, কামরুল হাসান ঝিনুক, মেহেদী হাসান জুম্মান, আব্দুল আলিম শাওন, হামিদুর রহমান হিমেল, মোহিন মিজানসহ ২৫টি ইউনিটের যুবদল নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, "একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। যুবদল দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।"
তিনি আরও বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ সময় তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব