বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রী উর্মি পাল ও সহযোগী শিতল পালকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে রাজধানীর এনায়েতগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

গ্রেপ্তার রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তার স্ত্রী উর্মি পাল এবং সহযোগী শিতল পাল। রণজিত পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রণজিত পাল প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছেন। বাজারের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ব্যবসায়ীদের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে গহনা এনে গ্রাহকদের দেখানো এবং বিক্রির প্রচলন রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর সকালে রণজিত পাল লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। তবে দুপুরের পরও তিনি স্বর্ণালংকারগুলো ফেরত দেননি। তার নিজের দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার ভাড়া বাসাতেও গিয়ে তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জানতে পারেন, রণজিত তার পরিবারসহ লক্ষ্মীপুর ছেড়ে পালিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন তমা শিল্পালয়ের পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিত পালের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ করেছেন। পরে পুলিশ রণজিত পাল, তার স্ত্রী উর্মি পাল ও সহযোগী শিতল পালকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, প্রায় ২২ ভরি স্বর্ণ নিয়ে রণজিত পাল ও তার সহযোগীরা ঢাকার এনায়েতগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া করে অবস্থান করছিলেন। গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft