মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
পাংশায় কৃষকদের মাঝে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৬)
রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের হাতে এ যন্ত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

পরবর্তীতে জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। উপকরণ বিতরণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুফলভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft