মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
নাসিরনগর থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৩)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোঁপ থেকে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে পেশায় একজন অটোচালক।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে কলেজ মোড় এলাকার একটি ঝোঁপের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাছে গিয়ে দেখেন যুবকের দুই হাত, দুই পা এবং মুখে স্কচটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি দেখে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই’র সদস্যরাও ঘটনাস্থলে যায়।

পরিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলো আরজান মিয়া। সোমবার সকালে পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি  অবহিত করে। এর কিছুক্ষনের মধ্যে পরিবারের লোকজন অজ্ঞাত পরিচয়ে নাসিরনগরে লাশ উদ্ধারের  জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আরজানের লাশ সনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রযেছে। ঘটনার তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft