বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরায় পাঠালেন এমপি বাবর
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ১১:২৯ এএম  (ভিজিট : ২)
নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে এই প্রথম বারের মত,  মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী তিনটি উপজেলা ও মদন -মোহনগঞ্জের দুইটি পৌর কমিটির, বিএনপির মূলদল, যুবদল, ছাত্রদলের সভাপতি/ সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য সহ মোট ৪৭  জনের একটি কাফেলা (দল) ২২ সেপ্টেম্বর/২৬ ইং , মঙ্গলবার রাতে ওমরাহ হজ্জ পালন করার জন্য  পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হয়েছেন।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলায় বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন এবং খালিয়াজুরী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন " এই আসনের ৩ থানার মোট ১৫  টি ইউনিটের নেতাকর্মী সহ মোট ৪৭ ওমরা পালনের জন্য যাচ্ছি এর মধ্যে খালিয়াজুরী  উপজেলার আমরা ১১ জন আছি । তারা  হলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান  তরু, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।

এছাড়া রয়েছে কাফেলায় মদন উপজেলা থেকে ১৭ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।

মোহনগঞ্জ উপজেলার ১৮ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।

 এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও কাফেলায় রয়েছেন।

ওমরাহ হজ্জ পালন শেষে ৪ অক্টোবর /২৬ ইং তারিখ দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা যায়। 

উক্ত কাফেলার (দলের) সার্বিক দায়িত্ব পালন করিবেন, এমপি মহোদয়ের পিএস মির্জা মোঃ হায়দার আলী এবং তিনি জানান  এমপি মহোদয় চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসনে মেনে চলুক।তাই তার আসনের ৪৭ জন নেতাকর্মীকে ওমর  পালনের সুযোগ করে দিয়েছে।তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft