মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
রামগঞ্জে মাদক নির্মূল ও যানবাহন নিয়ন্ত্রণে আলোচনা সভা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৫)
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক নির্মূল, সরকারি বিভিন্ন দপ্তরের নিরাপত্তা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা বন্ধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, সহকারী কৃষি কর্মকর্তা কমল কুমার বর্মন, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft