মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৫)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ নিরাপদ,শান্তিময়, মাদক ও সন্ত্রাসমুক্ত গাজীপুর মহানগর গড়ে তুলতে পুলিশ এবং  সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে অবিহিত করে চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, পতিত শক্তি সংগঠিত হয়ে নতুন করে শ্রমিক বেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদেরকে নেপথ্যে একটি মহল ইন্দন যোগাচ্ছে। পুলিশ কঠোরভাবে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

মঙ্গলবার  (১০ নভেম্বর)  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি ঘোষণা করেন।   অপরাধীরা যতো প্রভাবশালীই হোক কোন ছাড় দেওয়া হবে না। হোক সেটা পুলিশ বা অন্য কেউ।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাংবাদিক ইউনিয়ন, গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল প্রমুখ।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার ক্রাইম, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

মহানগরের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য শ্রমিক বেশে যারা আন্দোলন ও ইন্দান যোগাচ্ছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান সাংবাদিকরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft