মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপে আগুন
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৩)
বাগেরহাট সদর উপজেলায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপের চালক।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের পাশে বাগেরহাট সি ফুডের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তাঁর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft